বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বাবর ও বিরাটকে ছাড়িয়ে রিজওয়ানের মাইলফলক


DhakaReport24.com || 2024-04-22 15:39:30
বাবর ও বিরাটকে ছাড়িয়ে রিজওয়ানের মাইলফলক

টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন থাকলেও মোহাম্মদ রিজওয়ানের ধারাবাহিকতা প্রশ্নাতীত। এই ধারাবাহিকতার স্রোতেই তিনি ভেঙে দিলেন বাবর আজম আর বিরাট কোহলির রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের মালিক এখন এই পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার।

গত শনিবার ২০ এপ্রিল রাতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। এই ম্যাচে ৩৪ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েন রিজওয়ান। এই ইনিংসের পথে ১৯ রানে থাকতে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। ৩ হাজার রান স্পর্শ করতে ৭৯ ইনিংস লেগেছে রিজওয়ানের। এর আগে রেকর্ডটি ছিলো বাবর ও কোহলির দখলে। ভারত ও পাকিস্তানের অন্যতম সেরা দুই ব্যাটারের লেগেছিল ৮১ ইনিংস।

৯২ টি-টোয়েন্টিতে ৭৯ ইনিংস খেলে ৪৯.৬১ গড়ে ৩০২৬ রান রিজওয়ানের। ১২৭.৬৩ স্ট্রাইকরেট অবশ্য নানান সময়েই তাকে প্রশ্নের মুখে ফেলে।

আইপিএলের কারণে পাকিস্তান সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে নেমে সুবিধা করতে পারেনি কিউইরা। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমিরদের তোপে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

ওই রান তুলতে স্রেফ ১২.১ ওভার লেগেছে পাকিস্তানের। সাইম আইয়ুব, বাবর আজম ও উসমান খান আউট হলেও রিজওয়ান দলকে সহজেই এনে দেন জয়। গড়েন রেকর্ডও।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম