রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

নিউজিল্যান্ড সিরিজে নতুন কোচ পেল পাকিস্তান


DhakaReport24.com || 2024-04-07 16:55:15
নিউজিল্যান্ড সিরিজে নতুন কোচ পেল পাকিস্তান

বেশ কিছুদিন ধরেই কোচ নেই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। দীর্ঘ সময় ধরেই স্থায়ী কোচের সন্ধানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। যেখানে গুঞ্জন শুনা যায় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান ব্যাটিং কোচ লুক রঙ্কির নাম। একই সঙ্গে শোনা যায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়াটসনের নামও।

তবে এসব গুঞ্জন উড়িয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমে জোর গুঞ্জন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে পাকিস্তানের কোচ হিসেবে চূড়ান্ত করে ফেলেছে পিসিবি)। খুব শিগগিরই পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে ধারণা করা হচ্ছে। 

কিন্তু তার আগেই পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড সিরিজ। যার জন্য মেন ইন গ্রিনদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন  কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ ও সহকারী কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন আরেক কিংবদন্তি আব্দুর রাজ্জাক। মূলত জাতীয় দলের জন্য কোচ গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির সাথে দীর্ঘমেয়াদী চুক্তির আলোচনা এখনও চলমান থাকায় এই পদক্ষেপ নিয়েছে পিসিবি।

নির্ভরযোগ্য এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকার কারণে গ্যারি কারস্টেনের সাথে আলোচনা এখনও শেষ হয়নি। অন্যদিকে গিলেস্পি তার পারিশ্রমিক এবং পাকিস্তানে কত দিনের জন্য উপস্থিত থাকতে হবে এসব শর্তের খোলাসার পর দায়িত্ব নিতে সম্মত হয়েছে।

সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে বাবরেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে পাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের পর বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে গিলেস্পি দায়িত্ব শুরু করবেন।

অন্যদিকে সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে সাদা বলের ফরম্যাটে মেন ইন গ্রিনদের নতুন কোচ হবেন গ্যারি কারস্টেন। সূত্রটি আরো জানায় ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া কিউইদের সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাই পিসিব ইউসুফ এবং রাজ্জাককে দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম