শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

পিসিবির ডাকে সাড়া দিয়ে নিষিদ্ধ উসমান খান


DhakaReport24.com || 2024-04-07 13:23:30
পিসিবির ডাকে সাড়া দিয়ে নিষিদ্ধ উসমান খান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান মহসিন নাকভির নির্দেশে ফিটনেস ঠিক রাখতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং করছে পাকিস্তান দলের ৩০ জন ক্রিকেটার। এই তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খান।

পাকিস্তান দলের সঙ্গে ফিটনেস ক্যাম্পে যোগ দেওয়ার কারণে এই ক্রিকেটারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। এর ফলে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে আগামী পাঁচ বছর খেলতে পারবেন না উসমান।

সম্প্রতি এক বিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে দেশটির ক্রিকেট বোর্ড। শুক্রবার (৫ এপ্রিল) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।'

উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন। নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী ৫ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। খেলতে পারবেন না টিটেন লিগেও।

অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, এ বছর পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর পর টুর্নামেন্ট শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড উসমানকে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দেয়, পিসিবির এমন প্রস্তাবে সাড়া দেন উসমান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম