বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব


DhakaReport24.com || 2024-03-28 13:30:15
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব

গেল মাসে বাংলাদেশ দলের সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন সাকিব আল হাসান। নতুন করে নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। দায়িত্ব পেয়েই জিতেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে হেরেছেন লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টেও। 

আজ (বৃহস্পতিবার) সকালে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনায়কত্ব কেমন লেগেছে এবং কিভাবে মূল্যায়ন করবেন। জবাবে টাইগার ক্রিকেটের এই পোস্টারবয় জানালেন সবার সাপোর্ট পেলে শান্ত হয়ে উঠবেন অসাধারণ লিডার। সাকিব বলেন, 'খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে। এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে।'

এদিকে, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল ডিপিএলে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন সাকিব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম