রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ


DhakaReport24.com || 2024-03-27 20:03:45
চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ৩০ মার্চ মাঠে নামবে টাইগাররা। এদিকে মাঠে নামার আগে দুঃসংবাদ লঙ্কানদের শিবিরে। সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ধসি দেওয়া কাসুন রাজিথাকে পাচ্ছে না চট্টগ্রাম টেস্টে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসএলসি লেখেন, কোমরের বাঁ পাশে উপরের দিকে চোট পেয়েছেন রাজিথা। তার বদলে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্ডো। রাজিথা দেশে ফিরে গিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ৩ মেডেনসহ ৫৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন রাজিথা। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে আবির্ভূত হন তিনি।

এই ইনিংসে ১৪ ওভার বল করে ১ মেডেনসহ ৫৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ১৮ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম