বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ


DhakaReport24.com || 2024-03-27 13:20:45
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ নারী দল। ব্যাটিং ব্যর্থতার শেষ ম্যাচে ৮ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। এই হারে সিরিজে হোয়াইটওয়াশও হলো বাংলাদেশ।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিরা মাত্র ৮৯ রানে অলআউট হয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ১৮৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবে লিচফিল্ড। সুলতানা খাতুন লিচফিল্ডকে ব্যক্তিগত ১২ রানে বিদায় করেন। এরপর ৩৪ বলে ৩৩ রান করা অধিনায়ক হিলি রাবেয়া খানের শিকার হন। কিন্তু এলিস পেরি ২৭ ও বেথ মুনি ২১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যালিসা হিলি। এদিন অস্ট্রেলিয়ার বোলারদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। পুরোপুরি ব্যর্থ হন টপঅর্ডারের তিন ব্যাটার ফারজানা হক (৫), সুমাইয়া আক্তার (০) ও মুর্শিদা খাতুন (৮)।দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক নিগার। আর ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে অপরাজিত থাকেন মারুফা আক্তার। এছাড়া স্বর্ণা আক্তার ও ‍সুলতানা খাতুন ১০ রান করে করেন। দলের বাকিদের আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

অস্ট্রেলিয়া বোলার কিম গ্রাথ ও অ্যাশলে গার্ডনার ৩টি করে উইকেট পান। এছাড়া এলিস পেরি ও সোফি মোলিনেয়াক্স ২টি করে উইকেট দখল করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম