বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

শুরুতেই উদ্বোধনী জুটি হারাল বাংলাদেশ


DhakaReport24.com || 2024-03-27 10:22:30
শুরুতেই উদ্বোধনী জুটি হারাল বাংলাদেশ

ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের মেয়েরা। সুমাইয়া আক্তারের পর দ্রুত ফিরে যান আরেক উদ্বোধানী ব্যাটার ফারজানা হক পিংকি। কিম গ্রাথের বলে আউট হওয়ার আগে ১৪ বলে ৫ রান করেন ফারজানা।

এর আগে কোনো রান না করেই এলিস পেরির বলে গ্রেস হ্যারিসের হাতে ধরা পড়েন দলের উদ্বোধনী ব্যাটার সুমাইয়া আক্তার।

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। সিরিজে এখন পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা

সিরিজের এখন পর্যন্ত ব্যাট হাতে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে একবারও ১০০ রানের স্কোরও করা হয়নি বাংলাদেশের মেয়েদের। এই ম্যাচে তাই নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ জ্যোতি-ফারজানাদের সামনে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সুমাইয়া আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি, ফোব লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, কিম গ্রাথ
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম