আবারো একবার আন্তর্জাতিক মঞ্চে স্বপ্ন ভাঙলো বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকসের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ইমরান।
স্কটল্যান্ডের গ্লাসগোতে ৬০ মিটারের হিটে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরান। তবে সেমিতে নিজের হিটের চেয়ে ০.০৪ সেকেন্ড সময় বেশি নিয়ে বাদ পড়েন এশিয়ান ইনডোরের সাবেক স্বর্ণজয়ী এই তাড়কা।
দেশের অ্যাথলেটিকসে আধিপত্য ধরে রাখলেও আন্তর্জাতিক আসরে সময়টা ভালো যাচ্ছে না ইমরানুর রহমানের। ২০২২ সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকসেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এবারও সেমিতেই থামলো তার স্বপ্নযাত্রা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম