বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড বাবরের


DhakaReport24.com || 2024-02-21 17:26:15
দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড বাবরের

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদিন্ত ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন পাকিস্তানের বাবর আজম। চলমান পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর।

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মিলিয়ে ২৭১ ইনিংসে ১০ হাজার রানে পৌঁছেছেন বাবর। জাতীয় দলসহ সর্বমোট ১৯টি দলে খেলেছেন বাবর। এর মধ্যে জাতীয় দলের হয়ে ৩ হাজার ৬৯৮ রান ও করাচি কিংসেই হয়েই করেছেন ২ হাজার ৩৯৮ রান। অন্যদিকে, এই মাইলফকে পৌঁছাতে গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। ২৯৯ ইনিংসে এই রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি। 

পিএসএলে ৩ হাজার রান করা একমাত্র খেলোয়াড়ও বাবর। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করা ১৩তম খেলোয়াড় তিনি। সর্বোচ্চ ১৪ হাজার ৫৬২ রান নিয়ে টি-টোয়েন্টিতে সবার ওপরে গেইল। শোয়েব মালিকের রান ১৩ হাজার ১৫৯। 

ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ১০ হাজার রান ছুঁতে পারা অন্য ১২ ক্রিকেটার হলেন- ক্রিস গেইল, শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মুনরো, জেমস ভিন্স ও ডেভিড মিলার। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম