বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

রংপুরের বিপক্ষে বোলিংয়ে কুমিল্লা


DhakaReport24.com || 2024-02-20 18:01:45
রংপুরের বিপক্ষে বোলিংয়ে কুমিল্লা

বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচের লড়াইয়ে মাঠে নেমেছে পয়েন্ট টেবিলে টপে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এবারের আসরে আগেই প্লে  অফ নিশ্চিত করে ফেলায় ম্যাচটি দুদলের জন্যই স্রেফ নিয়মরক্ষার।

তবে শীর্ষস্থান দখলের লড়াইয়ে কেউ যে কাউকে ছেড়ে কথা বলবে না সেটি বলাই বাহুল্য। এমন ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। 

বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে রংপুর। অন্যদিকে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ জয়ে ১৪ পয়েন্টে তালিকায় দুইয়ে আছে কুমিল্লা। 

রংপুর রাইডার্স একাদশ: সাকিব আল হাসান, ব্রেন্ডন কিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুমিনুল হক, শামীম পাটোয়ারী, ডোয়াইন প্রিটোরিয়াস, টম মুরস, জিমি নিশাম, শেখ মেহেদী, আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, জনসন চার্লস, তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনীল নারাইন, রিশাদ হোসেন, মুশফিক হাসান ও আলিস আল ইসলাম।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম