রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সিলেট স্ট্রাইকার্সকে ১৫৪ রানের টার্গেট দিল খুলনা


DhakaReport24.com || 2024-02-09 16:34:00
সিলেট স্ট্রাইকার্সকে ১৫৪ রানের টার্গেট দিল খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক এনামুল হক বিজয়ের ফিফটিতে লড়াকু সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স। সিলেট স্ট্রাইকার্সকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে খুলনা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বিজয়ের দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই উইকেট হারায় খুলনা। দলীয় ১৯ রানে ১০ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার এভিন লুইস। তার বিদায়ের পর ক্রিজে আসেন আফিফ হোসেন। আফিফকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন বিজয়। তবে দলীয় ৫১ রানে ১৬ বলে ২৪ রান করে আউট হন আফিফ। এরপর ক্রিজে এসেই আউট হন মাহমুদুল জয়।

জয়ের বিদায়ের পর ক্রিজে আসা হাবিবুর রহমান সোহানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বিজয়। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন বিজয়। অন্যদিক আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সোহান। এই দুই ব্যাটারের ব্যাটে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রানের পুঁজি পায় খুলনা। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম