শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাশরাফী-সাকিব


DhakaReport24.com || 2024-02-05 21:52:45
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাশরাফী-সাকিব

আরও ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে সোমবার (৫ ফেব্রুয়ারি) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এরমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে রাখা হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানকে।

সভাপতি করা হয়েছে জাহিদ আহসান রাসেলকে (গাজীপুর-২)। এছাড়া সদস্য করা হয়েছে- মন্ত্রী/প্রতিমন্ত্রী (নাজমুল হাসান), মাশরাফি বিন মোর্ত্তুজা (নড়াইল-২), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), মাইনুল হোসেন খান (ঢাকা-১৪), আব্দুস সালাম মুর্শেদী (খুলনা-৪), সাকিব আল হাসান (মাগুরা-১), সোলায়মান সেলিম (ঢাকা-৭) ও মহিউদ্দিন মহারাজ (পিরোজপুর-২)।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম