রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

আমি মানুষ, মেশিন নই: রিজওয়ান


DhakaReport24.com || 2024-02-05 16:44:30
আমি মানুষ, মেশিন নই: রিজওয়ান

বিপিএলের গত আসরে ব্যাট হাতে ছন্দে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে এবারের আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই পাক ব্যাটার। নিজের রান না পাওয়া প্রসঙ্গে কথা বলেছেন রিজওয়ান। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চলতি মৌসুমে আর একটি ম্যাচে মাঠে নামবেন তিনি। ম্যাচের আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন রিজওয়ান। ব্যাট হাতে রান না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটিই চাই। এটি ভালো। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার ওপর মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।'

সতীর্থ লিটন দাসের রান না প্রসঙ্গেও কথা বলেছেন রিজওয়ান। তিনি আরও বলেন, 'আমরা মেশিন নই, আমরা মানুষ। লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু আপনার সেই মোমেন্টামটা পেতে হবে। ক্রিকেটার হিসেবে আমি লিটন দাসকে একজন সাউন্ড প্লেয়ার হিসেবে দেখি। আপনি যদি তার আউটগুলো দেখেন, কিছু কিছু জায়গায় দুর্ভাগা ছিল। তবে আমি যা দেখছি, সে সবসময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম