রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

এক ম্যাচ আগেই সিরিজ অস্ট্রেলিয়ার


DhakaReport24.com || 2024-02-04 17:59:45
এক ম্যাচ আগেই সিরিজ অস্ট্রেলিয়ার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে অজিরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) সিডনিতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করেতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। শেন অ্যাবোট ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে অজিরা। 

অ্যাবোট ৬৩ বলে ৬৯ রান করেন। এছাড়া ম্যাথু শর্ট ৫৫ বলে ৪১ ও ক্যামেরুন গ্রিন করেন ৪১ বলে ৩১ রান। ক্যারিবিয়ানদের পক্ষে গুডাকেশ মোটে নেন ৩টি উইকেট। ২৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩৪ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় ক্যারিবিয়ানরা। 

এরপর অধিনায়ক শাই হোপ ও কেসি কার্টি মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৮৭ রানে ৬৫ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান হোপ। এরপর দলীয় ১০৮ রানে ৫১ বলে ৪০ রান করে কার্টি আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৪৩ ওভার ৩ বলে ১৭৫ রান অলআউট হয় ক্যারিবিয়ানরা। অজিদের পক্ষে জস হ্যাজেলউড ও অ্যাবোট নেন ৩টি করে উইকেট।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম