বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান


DhakaReport24.com || 2024-01-21 09:49:00
শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষটিতে ৪২ রানের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। এ ম্যাচ জিতে হোয়াইটওয়াশও এড়াল শাহিন আফ্রিদির দল। কিউইরা ৪-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলল।

আজ রবিবার ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কিউইদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ফিন অ্যালেন ২২ ও টিম সেইফার্ট ১৯ রান করেন। তবে বাকিদের কেউই আর বলার মতো স্কোর করতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান ইফতিখার আহমেদ। এছাড়া ২টি করে উইকেট ভাগ করে নেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই টিম সাউদির বলে মাঠ ছাড়েন অভিষিক্ত হাসিবুল্লাহ খান। দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ফখর জামানের ব্যাট থেকে আসে ৩৩ রান। নিউজিল্যান্ড বোলার সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইশ সোধি ২টি করে উইকেট পান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম