শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বিপিএলের প্রথম ম্যাচেই শরীফুলের হ্যাটট্রিক


DhakaReport24.com || 2024-01-19 16:58:45
বিপিএলের প্রথম ম্যাচেই শরীফুলের হ্যাটট্রিক

শতরানের জুটিতে বেশ ভালোভাবেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এগিয়ে নিচ্ছিলেন ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়। ১৯তম ওভার পর্যন্ত স্রেফ এক উইকেট পড়েছিল লিটন দাসের দলের। এই জুটি ভাঙার পর ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করে বসলেন দুর্দান্ত ঢাকার শরীফুল ইসলাম। এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলে সপ্তম। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ইতিহাসের সপ্তম হ্যাটট্রিক করেন বাঁহাতি পেসার শরীফুল। ইনিংসের শেষ ওভারের চতুর্থ, পঞ্চম ও ৬ষ্ঠ বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাইদুল ইসলাম অঙ্কনকে আউট করেন তিনি। শরীফুলের শেষ ওভারের ঝলকের পর ৬ উইকেটে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস। 

টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি লিটন কুমার দাস। ১৬ বলে মাত্র ১৩ রান করে চতুরাঙ্গা ডি সিলভার বলে ক্যাচ আউট হন তিনি। এরপর ইমরুল কায়েস ও ওয়ানডাউনে নামা তাওহীদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে কুমিল্লার রানের চাকা।

ইমরুল ও তাওহীদ দুজনই খেলতে থাকেন কিছুটা রক্ষণাত্মক হিসেবে। এরমধ্যে প্রথম জন একবার জীবন পান, তার ক্যাচ ছেড়ে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। জীবন পেয়ে ৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বিপিএল ক্যারিয়ারে এটি তার দশম ফিফটি।

মিরপুরের মন্থর উইকেটে ১৫ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ হয় কুমিল্লার। তারপরও ধীরগতিতেই খেলতে থাকেন ইমরুল ও হৃদয়। আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান হৃদয়। তাসকিনের ওয়াইড লেন্থের বলে সজোরে ব্যাট চালাতে গিয়ে ক্রুসপুলেকে ক্যাচ দেন তিনি। ৪১ বলে তার ব্যাট থেকে আসে ৪৭ রান। একই ওভারে বিদায় নেন কুমিল্লার সর্বোচ্চ সংগ্রাহক ইমরুল। সীমানার কাছে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। ৫৬ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। 

২০তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে খুশদিলের কাছে ছক্কা হজম করেন শরিফুল। পরের বলেই পাকিস্তানি ব্যাটারকে সাজঘরে পাঠান এ পেসার। পরের দুই বলেও উইকেট শিকার করেন তিনি।                                                                                                                        ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম