বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

২১ ম্যাচ পর হারলো রিয়াল


DhakaReport24.com || 2024-01-19 10:32:45
২১ ম্যাচ পর হারলো রিয়াল

পিছিয়ে পড়েও আবার সমতায় ফেরা, এটা যেন রিয়াল মাদ্রিদের অলিখিত কোনো নিয়মেই পরিণত হয়েছে! গতকাল রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা ফেরায় রিয়াল। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য আর পারেনি লস ব্লাঙ্কেসরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ছিল। অতিরিক্ত সময় শেষে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাতলেটিকো।

স্যামুয়েল দিয়াস লিনোর গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাতলেটিকো। তবে তাদের ভুলেই প্রথমবার সমতায় ফেরে রিয়াল। অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে রিয়াল।

এরপর আলভারো মোরাতার গোলে আরো একবার লিড নেয় স্বাগতিকরা। কিন্তু এবারও তা ধরে রাখতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। এবার রিয়ালকে ম্যাচে ফেরান হোসেলু। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ে খেলা। অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজমান গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাতলেটিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। থামল ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম