বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

‘খুব রিস্কি একটা কথা’, রাজনীতিতে আসার প্রসঙ্গে তামিম


DhakaReport24.com || 2024-01-18 16:21:45
‘খুব রিস্কি একটা কথা’, রাজনীতিতে আসার প্রসঙ্গে তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি । জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টুর্নামেন্টটি দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলের ফরচুন বরিশালকে নেতৃত্ব দিবেন তামিম। 

মাঠের লড়াই শুরুর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। এ সময় তার কাছে জানতে চাওয়া দীর্ঘদিন পর ফিরে কেমন লাগছে। 

জবাবে ফরচুন বরিশালের কাপ্তান বলেন, ‘একটু রাসটিনেজ তো থাকবেই স্বাভাবিক। আর এই তিন মাসে সত্যি কথা বলতে খুব বেশি অনুশীলন করা হয় নাই। শেষ দুই আড়াই সপ্তাহ ধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। ওভার দ্য বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।’

বরাবরই বিপিএলকে ঘিরে নানা বিতর্ক লেগে থাকে। আলোচনা-সমালোচনা তো বিপিএলের অংশই। তবে তামিম ইকবাল বলেন, ‘এটা ঠিক যে অনেক আলোচনা হয়, সমালোচনা হয় এটার সঙ্গে আমরা কেইই ডিনাই করতে পারব না। আমাদের ডমেস্টিক ফরম্যাটে বিশেষ করে আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটে এটা সেরা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের কারণে অনেক খেলোয়াড়ের আর্থিক সাহায্য হয় প্লাস ক্রিকেট যেভাবে চলে বিদেশি অনেক ক্রিকেটারের সাথে খেলি। হ্যাঁ আলোচনা থাকবে, অনেক সমালোচনাও থাকবে। আমরা ভালোটা মাঝে মাঝে ভুলে যাই। ভালোটা হলো আমরা খেলতে পারছি , আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে খেলতে পারছি।’

এমপি হওয়ার পর সাকিব বা মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমার সাথে এখনো দুইজনের কারোর সঙ্গেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।’

তামিমকে ভবিষ্যতে রাজনীতিতে দেখা যাবে কী না এমন প্রশ্নে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ভাই এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল দশ বছর হইলো। তখন আপনি এটাই দেখাই দিবেন আমি তো না বলছিলাম। এখন যদি বলি ওরকম কোনো প্ল্যান নেই।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম