বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

অধিনায়কদের নিয়ে ২০২৪ বিপিএলের ট্রফি উন্মোচন


DhakaReport24.com || 2024-01-17 16:27:15
অধিনায়কদের নিয়ে ২০২৪ বিপিএলের ট্রফি উন্মোচন

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টি। ক্রিকেটের এই ফরমেটের প্রসার এতটাই বেড়েছে যে, দেশে দেশে আয়োজিত হয় ফ্র্যাঞ্চাইজি লিগ। দর্শক চাহিদা, ব্যবসা, বিনোদন সবকিছু সঙ্গে নিয়ে বসে তারার মেলা। বাংলাদেশে এই মেলার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। ১ দিন পর মাঠে গড়াতে যাওয়া বিপিএলের দশম আসরের ট্রফি আজ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচিত হয়। 

এদিন এ আসরের সাতটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক উপস্থিত ছিলেন। আর এবারের বিপিএলের টাইটেল স্পনসর ইস্পাহানি। পৃষ্ঠপোষক হিসেবে সঙ্গে রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

এখন পর্যন্ত টুর্নামেন্টটির নয়টি আসর মাঠে গড়িয়েছে। যেখানে এ পর্যন্ত চারটি দল চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া গেছে। যারমধ্যে সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলে সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে কুমিল্লা, তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।

দশম আসরে ১৯ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ও ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সিলেট ও চট্টগ্রাম।

বিপিএলের সাত দলের অধিনায়ক : 
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস
দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম
সিলেট স্ট্রাইকার্স- নাজমুল হোসেন শান্ত
খুলনা টাইগার্স- এনামুল হক বিজয়
ফরচুন বরিশাল- তামিম ইকবাল
রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম