বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার নাসির হোসেনকে দুই বছরের নিষেধাজ্ঞা, ছয় মাস বরখাস্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আইসিসি এক বিবৃতিতে নাসির হোসেনের শাস্তি নিশ্চিত করেছে।
আইসিসির দুর্নীতি দমনবিধি লঙ্ঘনের কারণে এই শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার নাসির।
আরব আমিরাতের টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন নাসির। আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করা হয়।
নাসিরের বিপক্ষে অ্যান্ট করাপশন বিধিতে মোট তিনটি অভিযোগ প্রমাণিত। নাসির নিজেও স্বীকার করে নিয়েছেন। আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম