বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

কলকাতা ও পাঞ্জাব থেকে প্রস্তাব পেয়েছিলেন তাসকিন


DhakaReport24.com || 2024-01-02 18:44:15
কলকাতা ও পাঞ্জাব থেকে প্রস্তাব পেয়েছিলেন তাসকিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ একাধিকবার পেয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে একবারও খেলতে পারেননি এই টাইগার পেসার। বোর্ডের আপত্তিতে এবারও আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নেন তাসকিন।  

এবারের আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস দলে ভেড়াতে চেয়েছিল বলে জানিয়েছেন তাসকিন। তবে শেষ পর্যন্ত বিসিবির আপত্তিতে কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।

আইপিএলে খেলতে না পারায় হতাশা প্রকাশ করে তাসকিন বলেন, 'এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।' 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম