বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

শেষ ম্যাচের আগেই ওয়ার্নারের বড় দুর্ঘটনা


DhakaReport24.com || 2024-01-02 11:15:00
শেষ ম্যাচের আগেই ওয়ার্নারের বড় দুর্ঘটনা

সময়ের হিসেবে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ডেভিড ওয়ার্নার সিডনির বিখ্যার এসসিজি স্টেডিয়ামে নামবেন নিজের শেষ টেস্ট খেলার জন্য। কিন্তু এই ম্যাচ খেলার ঠিক আগে ওয়ার্নার পেলেন বড় এক দুঃসংবাদ। প্রতিটি ক্রিকেটারের কাছেই অমূল্য সম্পদ তার টেস্ট ক্যাপ। বিদায়ী টেস্টের আগে তার মাহাত্ম্য আরও বেশি। 

অথচ সেই মূল্যবান ক্যাপটিই হারিয়ে ফেলেছেন ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার পথে ফ্লাইটে হারিয়ে যায় ক্যাপ আর ব্যাগ। যা ফিরে পেতে ইন্সটাগ্রামে একপ্রকার আকুতিই জানিয়েছেন এই অজি ব্যাটার। টেস্ট অভিষেকের দিন ওয়ার্নারকে ব্যাগি গ্রিন তুলে দেওয়া হয়। লম্বা সময় সেটি যত্ন করেই রেখে দিয়েছেন তিনি। তবে বিদায়ের বেলায় যে সেটিই হারিয়ে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার।  

ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’ 

ওয়ার্নার আরও বলেছেন, ‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম