বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশের নজর আপাতত ভারত ম্যাচে


DhakaReport24.com || 2024-01-01 20:00:30
বাংলাদেশের নজর আপাতত ভারত ম্যাচে

বাংলাদেশের ক্রিকেটে এখনো পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ২০২০ সালে তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। আর এবার যুব এশিয়া কাপ জিতেছে। এশিয়া কাপ জয়ী দলটাই আসন্ন বিশ্বকাপে খেলবে। তাই দক্ষিণ আফ্রিকার মাটিতে শিরোপা জেতার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল।

আজ সোমবার আসন্ন যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এ সময় দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলেন, 'প্রক্রিয়াটাই সবসময় সবার আগে। আপনি যদি অনেক বড় কিছু জয় নিয়ে চিন্তা করেন, তাহলে এই পথে কী করতে হবে, তা ভুলে যাবেন। আমি শুধু খেলা বা শেষের ফলের দিকে মনোযোগ দেই না। যা আমাদের হাতে আছে তা নিয়ন্ত্রণ করতে চাই। আর আমাদের নিয়ন্ত্রণে আছে প্রস্তুতি, কীভাবে আমরা এগোবো, নিজেদের পরিকল্পনায় অনড় থাকা, ভিন্ন প্রতিপক্ষের জন্য কৌশল সাজানো এবং সব কাজ করে প্রতি ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামা। আমার মনোযোগের কেন্দ্রে এগুলোই।'

'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের ম্যাচ। আর সেটা ২০ তারিখে, ভারতের বিপক্ষে। তো এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচের পর ওখানেই তা শেষ। এরপর আবার পরের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবারে একটি করে ম্যাচ, সেই একই পুরনো কথা। তবে প্রক্রিয়া অনুসরণে কঠোর পরিশ্রম করতে হবে।'- আরো যোগ করেন তিনি।

বাংলাদেশের কোচের বিশ্বাস এই দল থেকে জাতীয় দলে অনেকেই সুযোগ পাবে, 'বেশ কয়েকজন ক্রিকেটার সম্ভাবনার ছাপ রাখছে। তারা এখন যে সুযোগ পাচ্ছে, তাতে সবার মনোযোগের কেন্দ্রে থাকছে। এশিয়া কাপ একটি সুযোগ ছিল। তাদের জন্য বিশ্বকাপ আরেকটি মঞ্চ, নিজেদের স্কিল দেখানোর। আমার বিশ্বাস, বেশ কয়েকজন ক্রিকেটার (জাতীয় দলে) খেলতে পারবে। তবে পুরোটাই তাদের ওপর নির্ভর করবে। তাড়নাটা ভেতর থেকে আসতে হবে।'

'তাদেরেই নিশ্চিত করতে হবে, যেন তারা নিজেদের প্রতিভা অপচয় না করে, সুযোগ নষ্ট না করে। একই সঙ্গে মাঠে নেমে নিজেদের খেলাটা উপভোগ করতে হবে। আমি ওদের দেখেছি, যখন ভালো খেলে, মুখে চওড়া হাসি থাকে। মাঠে তারা একে অপরের পাশে থাকে, একে অপরের সাফল্য উপভোগ করে। আমরা যদি এভাবে চালিয়ে যেতে পারি, তাহলে ফল দারুণ পাওয়া যাবে।'-যোগ করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম