বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

জাতীয় দলে ফিরেই সৌম্যের ডাক


DhakaReport24.com || 2023-12-17 10:38:30
জাতীয় দলে ফিরেই সৌম্যের ডাক

চলতি বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার পর প্রায় তিন মাস পর দলে ফিরে শূন্য রানে ফিরলেন সৌম্য সরকার। প্রস্তুতি ম্যাচে অর্ধশতকের ইনিংস খেলে দারুণ বার্তা দিলেও সিরিজের প্রথম ম্যাচেই হয়েছেন ব্যর্থ।

ডানেডিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ২৩৯ রান। তিন দফা বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে। কিউইদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বলা যায় বিপাকে বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারে অ্যাডাম মিলনের চতুর্থ বলটা ঠিকঠাক বুঝে উঠে পারেননি সৌম্য। অনেকটা বাঁচতে গেলে লেগে যায় ব্যাটে। সেকেন্ড স্লিপে থাকা টম ল্যাথামের হাতে ক্যাচ গেলে আর ভুল করেননি তালুবন্দি করতে।

প্রথম ওভারে আসে দুটি অতিরিক্ত রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১১ রান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিল্ন, হেনরি নিকোলস, উইল ও’রোক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়াং।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম