বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

টাকা ছাড়াই দেখা যাবে বাংলাদেশ-আরব আমিরাত ফাইনাল


DhakaReport24.com || 2023-12-16 10:21:30
টাকা ছাড়াই দেখা যাবে বাংলাদেশ-আরব আমিরাত ফাইনাল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। আর গতকাল সেমি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আইসিসির এই সহযোগী দেশের যুবারা। দেশটির ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে তাদের দল।

দেশের ক্রিকেটের এমন আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে দারুণ এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে তারা। কোনো টাকা ছাড়াই গ্যালারিতে বসে ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দর্শকরা।

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে আমি সমর্থকদের দল বেঁধে (গ্যালারি) আসতে অনুরোধ করব এবং অনুরোধ করব আমাদের তরুণ তারকাদের সমর্থন করতে। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তারা আমাদের গর্বিত করেছে।’

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে আমি সমর্থকদের দল বেঁধে (গ্যালারি) আসতে অনুরোধ করব এবং অনুরোধ করব আমাদের তরুণ তারকাদের সমর্থন করতে। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তারা আমাদের গর্বিত করেছে।’

‘দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী রোববারের ফাইনাল দেখতে সমর্থকেরা মাঠে বিনা পয়সায় ঢুকতে পারবেন।’-বিবৃতিতে আরো যোগ করেন মুবাশ্বির। এদিকে ফাইনালে আরব আমিরাতের প্রতিপক্ষ বাংলাদেশ। দ্বিতীয় সেমি ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশের যুবারা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম