বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

চ্যাম্পিয়নশিপ টেবিলে তৃতীয় স্থানে বাংলাদেশ


DhakaReport24.com || 2023-12-10 17:13:30
চ্যাম্পিয়নশিপ টেবিলে তৃতীয় স্থানে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় মানেই বড় অর্জন। তবে গত বছর দীর্ঘ দিনের আক্ষেপ মোচন করে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দৃশ্যপটও মিরপুরে চতুর্থ দিন তৈরি করেছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের জুটিতে হেসেখেল ৪ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এতে ১-১ সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই। সিরিজ শেষ হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের হালনাগাদ দিয়েছে আইসিসি। 

যেখানে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছে বাংলাদেশ। দলগুলোর অর্জিত পয়েন্টের শতকরা হারের ওপর নির্ভর করে সাজানো হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। একটি করে জয়-হারে দুই দলেরই পয়েন্ট ৫০ শতাংশ করে। তাই যৌথভাবে তৃতীয় স্থানে আছে তারা।

এদিকে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাকিস্তান। গত জুলাইয়ে দুই টেস্টের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল তারা। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জেতা দলটি পরের ম্যাচ করেছিল ড্র।

নিউজিল্যান্ড ও বাংলাদেশের পর অবস্থান অস্ট্রেলিয়ার। গত চক্রের চ্যাম্পিয়নের পয়েন্টের শতকরা হার ৩০। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে দুটি করে জয়-পরাজয় ও একটি ড্র করেছিল তারা। আবার মন্থর ওভার রেটের কারণে ১০ পয়েন্ট কেটেও নেওয়া হয়েছে প্যাট কামিন্সদের। ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ পয়েন্ট কাটা যাওয়া ইংল্যান্ড সপ্তম স্থানে। তাদের পয়েন্টের হার ১৫। দুই ম্যাচই হেরেছে শ্রীলঙ্কা, আর এখনো কোনো ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম