রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

আফ্রিদি-রউফদের দায়িত্ব ছাড়লেন মর্কেল


DhakaReport24.com || 2023-11-14 09:33:30
আফ্রিদি-রউফদের দায়িত্ব ছাড়লেন মর্কেল

বিশ্বকাপের ফাইনাল তো দূরে থাক, সেমিফাইনালে উঠতেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। সেই রেষ কাটতে না কাটতেই এবার দায়িত্ব ছাড়লেন দলের বোলিং কোচ মরনে মরকেল।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার গত জুনে পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব নিলেও বিশ্বকাপ ব্যর্থতায় সময় শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি।

বিশ্বকাপে পাকিস্তানি পেসাররা প্রত্যাশা মেটাতে পারেননি, এমনটাই বলা হচ্ছে। শাহীন আফ্রিদি হয়তো সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ওপরের দিকেই আছেন কিন্তু। প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে উঠতে না পারায় সমালোচনা হয়েছে কোচেরও।

চুক্তি অনুযায়ী পাকিস্তান দলের সঙ্গে মরকেলের থাকার কথা ছিল ছয় মাসের। সে অনুযায়ী ডিসেম্বরেই তার মেয়াদ শেষ হতো। কিন্তু সে পর্যন্ত না থেকে এই প্রোটিয়া পেসার নিজেই দায়িত্ব ছেড়েছেন। পাকিস্তান ডিসেম্বরেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে। সেখানে আফ্রিদি, হারিস রউফদের দায়িত্বে নতুন কাউকেই হয়তো দেখা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম