বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপ ব্যর্থতার পরও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-11-12 17:02:00
বিশ্বকাপ ব্যর্থতার পরও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ

পুরো বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনেক আশা নিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষটা হয়েছে মলিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে কাল মুখোমুখি হয় বাংলাদেশ। 

ভালো ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় অজিদের কাছে হেরেছে আট উইকেটে। বড় রান করেও জিতে শেষটা রাঙাতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা। নয় ম্যাচে সাত পরাজয় নিয়ে বিশ্বকাপ শেষ করে আজ দেশে ফিরেছে টাইগাররা। 

পয়েন্ট তালিকায় আট নম্বরে থেকে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শেষ করেছে। নিচের দিকে থাকলেও মোটা অঙ্কের অর্থ পেতে যাচ্ছে টিম টাইগার্স। আইসিসির মেগা এই আসরে বড় রকমের প্রাইজমানি আগেই ঘোষণা করা ছিল। 

দশ দলের জন্য মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা প্রাইজমানি বরাদ্দ রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। রাউন্ড রবিন লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল ৪০ হাজার ডলার করে পাবে। এছাড়াও সেমিফাইনালের আগেই বিদায় নেওয়া প্রতিটি দল পাবে এক লাখ ডলার বা প্রায় এক কোটি ১০ লাখ টাকা পাবে।

বাংলাদেশ প্রথম পর্বে ম্যাচ জিতেছে দুইটি। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাচ্ছে টাইগাররা। সেই সঙ্গে প্রথম পর্বে অংশগ্রহণ ফি হিসেবে বাড়তি এক লাখ ডলার। আইসিসি থেকে সর্বমোট বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম