বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

লিভারপুলকে হারিয়ে তুলুজের মধুর প্রতিশোধ


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-11-10 12:44:00
লিভারপুলকে হারিয়ে তুলুজের মধুর প্রতিশোধ

ইউরোপা লিগে প্রথম লেগে অ্যানফিল্ডে তুলুজের বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল লিভারপুল। হেরে ঘরের মাঠে সেই প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন তুলুজ কোচ কার্লস মার্তিনেজ। ফিরতি লেগে গতরাতে সেটাই নিয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। লিভারপুলকে হারিয়ে দিয়েছে ৩-২ ব্যবধানে।

ঘরের মাঠে ৩৬ মিনিটে অ্যারোন ডোনামের গোলে এগিয়ে যায় তুলুজ। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান থিস ডালিঙ্গা। ৭৪ মিনিটে ক্রিস্তিয়ান কাসেরেসের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় লিভারপুল। তবে দুই মিনিট পরেই আবারও তুলুজের ব্যবধান ফ্রাঙ্ক মাগ্রি।

৮৯ মিনিটে দিয়েগো জোটার গোলে ম্যাচ জমিয়ে তুলে অলরেডরা। যোগ করা অষ্টম মিনিটে কোয়ানশাহ বল জালে পাঠালেও তা ভিএআর চেকে বাতিল করে দেওয়া হয়। এতে হার নিয়ে ফিরতে হয় লিভারপুলকে।

এমন ম্যাচ হেরে স্বভাবতই ক্ষুব্ধ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ,'আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। বল পজিশন রেখে আরও আক্রমণ করা উচিত ছিল কিন্তু আপনি তিন গোল হজম করতে পারেন না। তাঁরা কঠোর লড়াই করেছে এবং জয়ের যোগ্য দাবিদার।'

যদিও এই হারে 'ই' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইংলিশ ক্লাবটি। চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট তাদের।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম