বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিবের পাশে গল টাইটান্স


DhakaReport24.com || 2023-11-09 15:16:15
সাকিবের পাশে গল টাইটান্স

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে আলোচনা-সমালোচনা থামেনি এখনও। এই আগুনে ঘি ঢেলেছিলেন ম্যাথুসের বড় ভাই ট্রেভিন ম্যাথুজ।

ট্রেভিন লঙ্কান একটি গণমাধ্যমে বলেন, শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর ছুড়ে মারবেন। তার এমন মন্তব্যের পর সাকিবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্স।

গল টাইটান্স বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফেসবুক পেজে বিবৃতি প্রকাশ করে সাকিব ইস্যু নিয়ে। বিবৃতিতে বলা হয়, ‘দয়া করে মনে রাখবেন যে একজন ব্যক্তির নিজস্ব বিবৃতি গোটা দেশের মতামতকে প্রতিফলিত করে না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা যেকোনো দেশের একজন খেলোয়াড়কে যেকোনো সময় ভালোবেসে গ্রহণ করবে।’

সাকিব ইস্যুতে ট্রেভিন ম্যাথুস বলেছিলেন, ‘সাকিবকে আর শ্রীলঙ্কায় স্বাগতম জানানো হবে না। যদি সে এখানে আন্তর্জাতিক সিরিজ বা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আসে, তাকে পাথর ছুড়ে মারা হবে অথবা সমর্থকরা তাকে বিরক্ত করবে।’উল্লেখ্য, সাকিব এলপিএলের গত আসরে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম