বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ


DhakaReport24.com || 2023-11-04 14:51:30
পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটাও ভাল হলো না টাইগ্রেসদের জন্য।  

শনিবার (৪ নভেম্বর) মিরপুর শেরে-এ বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৮১ রানে অলআউট হন বাংলাদেশের মেয়েরা। ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দলকে ৫ উইকেট ও ১৫১ বল বাকি হাতে রেখে সহজে জয় তুলে নেয় পাকিস্তান নারী দল।

বাংলাদেশের মেয়েদের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখে শুনে শুরু ব্যাটিং করেন পাকিস্তান নারীরা। তবে দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার শাদাব শামস। এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে ম্যাচে ফেরার আভাস দেন বাংলাদেশের মেয়েরা।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক নিধা দার। একপ্রান্ত আগলে রেখে শুরুর চাপ সামাল দেন পাকিস্তান অধিনায়ক নিধা। আলিয়া রিয়াজকে নিয়ে জয়ের দ্বারপ্রান্ত পৌঁছে দেন তিনি। অবশ্য ১২ রান দূরে থাকাতে আউট হন আলিয়া। পরে ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অধিনায়ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছের নাহিদা আক্তার। এছাড়া ১টি উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম