শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় দুঃসংবাদ


DhakaReport24.com || 2023-11-01 16:54:15
ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় দুঃসংবাদ

এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেটারদের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অনেক ঘটনা দেখা গিয়েছে। বিশ্বকাপ চলাকালীনও অনেক ইনজুরির সংবাদ আসছে। কিছুদিন আগে শ্রীলঙ্কা দল থেকে একাধিক ক্রিকেটার বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেছেন। এবার চোটের কারণে বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্সের দল তার পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। কিন্তু তার আগে সেই ম্যাচে থেকে ছিটকে গেছেন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। মূলত গলফ খেলতে গিয়ে চোটে পড়েছেন তিনি। 

আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে ইংলিশদের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে বিরতিতে অজি দলের অনেক ক্রিকেটার গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন ম্যাক্সওয়েল। হঠাৎ সেখান থেকে পড়ে যান তিনি। সেখানে মাথায় আঘাত পাওয়ার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী আগামী ৬ থেকে ৮ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন,'সে তাঁর চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাঁকে পড়তে হয়নি। ব্যাটে বলে সে দুর্দান্ত করছে।'

এছাড়াও গত বছর বন্ধুর জন্মদিনের পার্টিতে আনন্দ করার সময় পড়ে গিয়ে নিজের পা ভেঙে ছিলেন ম্যাক্সওয়েল। যার জন্য পাঁচ মাস খেলার বাহিরে ছিলেন তিনি। তবে এবারের চোট তেমন গুরুতর নয়। আগামী ৭ নভেম্বর আফগানিস্তান ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ হারার পর টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম