বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

বাবরকে জার্সি উপহার কোহলির, ক্ষুব্ধ ওয়াসিম আকরাম


DhakaReport24.com || 2023-10-15 11:29:00
বাবরকে জার্সি উপহার কোহলির, ক্ষুব্ধ ওয়াসিম আকরাম

বিশ্বকাপ লড়াইয়ে পাকিস্তান ভারতের কাছে হারবে, এটা যেন অনেকটাই স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। এবারের আগেও সাতবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। তবে গতকাল আহমেদাবাদে বাবর আজমদের ব্যাটিংয়ে যে ভয়াবহ ধস নেমেছে, সেটাতে হতাশ অনেকেই।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখতে অপেক্ষায় ছিলেন অনেক ক্রিকেটপ্রেমীরা। তবে পাকিস্তানের এমন হতশ্রী ব্যাটিং খেলায় কোনো উত্তাপ ছড়াতে পারেনি। মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। শেষ ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল বাবর আজমরা। সেই রান তাড়া করে হেসেখেলে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত।

এমন পরাজয়ের পর ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে প্রকাশ্যে জার্সি গ্রহণ করাকে মোটেও ভালোভাবে নেননি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

এমন লজ্জাজনক হারের পর কোহলি-বাবরের এমন প্রকাশ্য-সাক্ষাৎ উচিত নয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন আকরাম। তিনি বলেন, মাঠে কোহলির সঙ্গে বাবরের সাক্ষাৎ করাটা ঠিক হয়নি। প্রকাশ্যে দুজনের এভাবে কথা বলার মতো পরিস্থিতি নয় এটা। কোহলি থেকে গোপনে বাবর জার্সি নিতে পারতো।

উল্লেখ্য, ম্যাচ শেষে দুই দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। বিরাট প্রথমে শাদাব খান ও তারপর বাবরের সঙ্গে কথা বলছিলেন। বাবরের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট। সেটি বাবরের হাতে দেন তিনি। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম