বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

হারের পর জরিমানার কবলে সাকিবরা


DhakaReport24.com || 2023-10-11 09:26:30
হারের পর জরিমানার কবলে সাকিবরা

বিশ্বকাপে কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টাইগারদের কালও ছিল জয়ের আত্মবিশ্বাস। সেই সঙ্গে ছিল বিশ্বকাপে দুইবার ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি। তবে অতীতের স্মৃতি আবার ফেরাতে পারেনি সাকিব আল হাসানের দল। ইংলিশদের বিপক্ষে ম্যাচটি হেরেছে ১৩৭ রানে। এমন হারের পর আবার জরিমানার কবলেও পড়েছে লাল সবুজের দল।

২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ইংলিশদের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ডেভিড মালানের ১৪০ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানের সংগ্রহ পেয়েছে জস বাটলারের দল। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ১০ বলে হাতে রেখেই ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। এতে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পায় জস বাটলারের দল। 

আর হেরে যাওয়া এ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে টাইগাররা। একই কারণে শেষ ওভার বোলিংয়ের সময় ৩০ গজ বৃত্তের বাইরে ১ জন ফিল্ডার কম রাখতে হয়েছে টাইগারদের। তবে শুধুমাত্র মাঠের শাস্তি নয়, এরপর অর্থনৈতিক শাস্তিও পেয়েছে সাকিব-মুশফিকরা।


আইসিসির নিয়মানুযায়ী, নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করলে সেই দলের ক্রিকেটারদের সবার ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ দল কাল নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে থাকার কারণে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ টাইগারদের জরিমানা করেন।

পরে অধিনায়ক সাকিবও এমন শাস্তি মেনে নিয়েছেন। তাই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম