শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

পাওয়ার প্লেতে ইংলিশদের উড়ন্ত সূচনা


DhakaReport24.com || 2023-10-10 12:14:45
পাওয়ার প্লেতে ইংলিশদের উড়ন্ত সূচনা

ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এমন বড় জয়ের পর আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সাকিব আল হাসানদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। আর ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে ইংলিশরা। দুই ওপেনার মিলে পাওয়ার প্লেতে সংগ্রহ করেছেন ৬১ রান। 

বাংলাদেশের হয়ে আজ বোলিং ইনিংসের সূচনা করেন মুস্তাফিজুর রহমান। এরপর একে একে বোলিংয়ে এসেছেন তাসকিন আহমেদ, শরিফুল হোসেন, সাকিব এবং মেহেদী মিরাজ। তবে কেউই আজ সফলতার দেখা পাননি। শুরুতে একবার মুস্তাফিজুর রহমানের এক বলে কট বিহাইন্ডের আবেদন করেছিল টাইগাররা। সেটির রিভিউও নিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে রিভিউতে দেখা যায় বল লেগেছে ডেভিড মালানের হাতে। 

এদিকে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং মালান মিলে আজ দেখেশুনেই খেলেছেন টাইগার বোলারদের। দুজন মিলে জুটি বেঁধে স্কোরবোর্ডে তুলেছেন ৬১ রান। বেয়ারস্টো এবং মালান অপরাজিত আছেন যথাক্রমে ২৯ এবং ৩২ রানে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১৫ ওভারে ৯৮ রান। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম