বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

ওপেনারকে নিচে খেলানো পাগলের মত কাজ: রোহিত শর্মা


DhakaReport24.com || 2023-10-01 16:37:15
ওপেনারকে নিচে খেলানো পাগলের মত কাজ: রোহিত শর্মা

বাংলাদেশের ক্রিকেটে বিশ্বকাপের আগে দুই সিনিয়র ক্রিকেটার যে উত্তাপ ছড়িয়েছেন তা সবারই জানা। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বে উদাহরণ হিসেবে ভারতীয় তারকাদের কথা এসেছে অনেকবার। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান নিজেই মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার উদাহরণ তার সাক্ষাৎকারে এনেছেন। তবে এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিশ্বকাপ দল ঘোষণার সময়ের এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

সম্প্রতি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলের প্রয়োজনে যে কেউ যেকোন পজিশনে খেলতে রাজি থাকতে হবে। ওপেনারকে দলের প্রয়োজনে নিচে খেলতে হলেও তা করা উচিত বলে সাকিব মন্তব্য করেছেন। উদাহরণ হিসেবে তিনি ভারতের রোহিত শর্মার ক্যারিয়ার শুরুর দিকে নিচে খেলে পরবর্তীতে ওপেনার হিসেবে সফল হওয়ার গল্পকে সামনে এনেছেন। 

তবে এবার ভারতীয় অধিনায়ক সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন ওপেনারকে নিচে খেলানো পাগলের মত কাজ। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার দিন ব্যাটিং অর্ডার সম্পর্কে রোহিত বলেন, 'ব্যাটিং অর্ডারে নমনীয়তা জরুরী। কিন্তু তাঁর মানে এই না যে ওপেনারকে সাত নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে দিবো বা হার্দিক পান্ডিয়া কে দিয়ে ওপেন করাবো। শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা সাত বছর ধরে ওপেনিং এ খেলে, কোহলি তিন নম্বরে খেলে। চার-পাচ নম্বরে যে নতুন ক্রিকেটাররা আসবে তাদেরকে যে কোনো জায়গায় খেলার প্রস্তুতি থাকতে হবে।'

রোহিত আরো বলেন, 'সবশেষ কয়েক বছর লক্ষ্য করলে দেখবেন যে ওয়েনিংয়ে খেলে সে ওপেনংয়েই খেলছেন, তিন নম্বরে যে খেলে সে সেখানেই আছে। পাঁচ নম্বরে কে এল রাহুল খেলে, হার্দিক ৬ এবং জাদেজা সাতে খেলে। এখন কখনো যদি চার এবং পাঁচে উপর নীচ করা হয় তাতে সমস্যার কিছু নাই। এইটুক নমনীয়তা থাকতেই হবে। আমরা যখন নতুন ছিলাম তখন আমরা এসব জায়গায় ব্যাট করেছি। কিন্তু তার মানে এই না যে ওপেনিংয়ে খেলে তাকে আটে পাঠাবো আর যে আটে খেলে তাকে ওপেন করতে পাঠাবো। এরকম পাগলের মত কাজ আমরা করি না।' 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম