বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

এশিয়ান গেমসে সিঙ্গাপুরকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ


DhakaReport24.com || 2023-09-28 18:18:00
এশিয়ান গেমসে সিঙ্গাপুরকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে প্রথম দুই ম্যাচে জাপান ও পাকিস্তানের কাছে সহজেই হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াল লাল-সবুজ জার্সিধারীরা। সিঙ্গাপুরকে রীতিমতো গুঁড়িয়ে দিল তারা।

চীনের হাংজুতে বৃহস্পতিবার ৭-৩ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে ১-০ ও দ্বিতীয় কোয়ার্টার শেষে ২-০ গোলে এগিয়েছিল দল। মধ্যবিরতির পর আরো আক্রমণাত্মক খেলে ৫ গোল আদায় করে নেয় বাংলাদেশ।

জোড়া গোল করেন সোহানুর রহমান সবুজ। একটি করে গোল পেয়েছেন পুস্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন ও রাকিবুল হাসান। সিঙ্গাপুরের পক্ষে জোড়া গোল করেছেন হরিরাজ নাইদু ও কেন্ট লু।

নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৭-২ ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তনের কাছে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবেন আশরাফুল-জিমিরা। ২ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম