বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

এশিয়ান গেমসে নেপালের সঙ্গে ড্র করলেন সাবিনারা


DhakaReport24.com || 2023-09-28 17:08:15
এশিয়ান গেমসে নেপালের সঙ্গে ড্র করলেন সাবিনারা

সাবিনা খাতুনের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ। এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টের শেষটা অন্তত জয়ে রাঙানোর সম্ভাবনা তৈরি হলো তাতে। কিন্তু ভাগ্যে অন্য কিছু থাকলে যা হয়। শেষদিকে গোল আদায় করে সাইফুল বারী টিটুর শিষ্যদের জয় বঞ্চিত করল নেপাল। 

বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৪৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে এগিয়ে যায় টিটুর শিষ্যরা। ৮৩ মিনিটে রেখা পৌডেল সমতায় ফেরান নেপালকে।

গত বছর এই নেপালকে হারিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ। এরপর গত জুলাইয়ে ঢাকায় দুই ম্যাচের প্রীতি সিরিজে মুখোমুখি হয় দুই দল। সিরিজের দুটি ম্যাচই ড্র হয়।

এশিয়ান গেমসে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ম্যাচে জাপান ও দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের সঙ্গে ৮-০ ও ভিয়েতনামের সঙ্গে ৬-১ গোলে হেরেছিল সাবিনারা।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম