রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

একনজরে আসছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-09-28 13:51:45
একনজরে আসছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি

আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সময়ের হিসেবে আর মাত্র ৭ দিন বাকি বৈশ্বিক এই আসরের। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। আর আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের।

তবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হতে বিশ্বকাপের মূল ভেন্যু ভারতেই একাধিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে প্রতিটি দল। বিশ্বকাপের আগে ভারতের তিন স্টেডিয়ামে ৪ দিনে মোট ১০টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

প্রস্তুতিপর্বের সব ম্যাচই দিবারাত্রির সূচিতে হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সবাইকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেনস ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে।

এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতে গেছে টাইগাররা। সেখানে দুইদিন বিশ্রাম শেষে টাইগারদের নামতে হবে প্রস্তুতি ম্যাচ খেলতে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে সাকিব অ্যান্ড কোং।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি :
তারিখ /ম্যাচ /ভেন্যু

২৯ সেপ্টেম্বর    বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা                         গৌহাটি
২৯ সেপ্টেম্বর    দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান       থিরুভান্থাপুরাম
২৯ সেপ্টেম্বর    নিউজিল্যান্ড বনাম পাকিস্তান                  হায়দরাবাদ
৩০ সেপ্টেম্বর    ভারত বনাম ইংল্যান্ড    গৌহাটি
৩০ সেপ্টেম্বর    অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস               থিরুভান্থাপুরাম
২ অক্টোবর    বাংলাদেশ বনাম ইংল্যান্ড    গৌহাটি
২ অক্টোবর    নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা             থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর    আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা                       গৌহাটি
৩ অক্টোবর    ভারত বনাম নেদারল্যান্ডস                          থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর    পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া                         হায়দরাবাদ
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম