মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এর পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দু'জনে মিলে গড়েন অর্ধশত রানের জুটি।
টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে অভিষিক্ত জাকির হাসানকে হারায় বাংলাদেশ।
৫ বলে ১ রান করতে পেরেছেন তিনি। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন অপর ওপেনার তানজিদ হাসান তামিম। ৫ বলে ৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়েছেন তিনি। নিজের ইনিংসটা বড় করতে তাওহিদ হৃদয়।
১৭ বলে ১৮ রান করে তিনি যখন সাজঘরে ফেরেন, তখন সংগ্রহ মাত্র ৩৫ রান। চতুর্থ উইকেটে ৫৯ বলে ৫৩ রানের জুটি গড়েন মুশফিক ও শান্ত। ২৫ বলে ১৮ রান করে মুশফিক বোল্ড হয়ে যান লোকি ফার্গুসনের বলে।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৯ ওভারে ৪ উইকেটে ১০৫ রান। শান্ত ৫২ বলে ৪৮ ও মাহমুদ উল্লাহ রিয়াদ ১২ বলে ৬ রানে ব্যাট করছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম