বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

নতুন রূপে আসছেন মেসি


DhakaReport24.com || 2021-10-06 21:23:30
নতুন রূপে আসছেন মেসি



কখনো ঝাঁকড়া চুল আবার কখনো লম্বা দাঁড়ি। লিওনেল মেসিকে তো দেখা গেছে কত রূপেই। এবার নতুন রূপে হাজির হচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে এই রূপের সাজ শেষ করেছেন মেসি। 

জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলতে মেসি এখন আছেন জন্মভূমি আর্জেন্টিনায়। এখানে এসেই চুলে নতুন কাট দিয়েছেন মেসি। ফরাসি লিগের দুই সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে মঙ্গলবার ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনায় আসেন মেসি। 

দেশে এসেই ডেনে আলের কাছে চুল কাটিয়েছেন আলবিসেলেস্তেদের অধিনায়ক। আর্জেন্টিনার বেশির ভাগ শীর্ষ ফুটবলারই তার কাছে চুল কাটান। নিজেকে আর্জেন্টিনা দলের অংশ হিসেবেও মনে করেন ডেনে। তার কাছেই মেসি দিয়েছেন চুলের নতুন কাট।

ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ডেনে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার বাছাই পর্বের মিশনের প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১১ ও ১৫ অক্টোবর উরুগুয়ে ও পেরুর বিপক্ষে খেলতে নামবে আলবিসেলেস্তেরা।