রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

জয় বঞ্চিত আল হিলাল, নেইমারকে নিয়ে বাড়ছে হতাশা


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-09-22 11:34:00
জয় বঞ্চিত আল হিলাল, নেইমারকে নিয়ে বাড়ছে হতাশা

এএফসি চ্যাম্পিয়নস লিগে নাভবাহোরের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে আল হিলাল। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উলটো একটি হলুদকার্ড দেখেছেন ব্রাজিলিয়ান এ তারকা।

বৃহস্পতিবার রাতে আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই। গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তার দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। বাঁপ্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি। বক্সের মধ্যে সেই বল পেয়ে যান আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। পরে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি–কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরানো গোলটি করেন রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম