বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

আঙুলের অপারেশনকালে জুডো খেলোয়াড়ের মৃত্যু


DhakaReport24.com || 2021-09-25 22:20:45
আঙুলের অপারেশনকালে জুডো খেলোয়াড়ের মৃত্যু



আঙুলের অপারেশন করতে গিয়ে রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের অবহেলায় বিকেএসপির সাবেক শিক্ষার্থী, জাতীয় দলের জুডো খেলোয়াড় ও আনসার বাহিনীর চুক্তিভিত্তিক খেলোয়াড় প্রিয়াংকা আক্তারের (১৯) মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রিয়াংকা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র পাল।

তিনি বলেন, বিকেএসপির সাবেক একজন নারী খেলোয়াড়ের অপারেশনের পর অ্যানেস্থেসিয়ার সময় কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা গেছেন বলে জানতে পেরেছি। ভিক্টিমের পরিবারের সাথে কথা হয়েছে। হাসপাতালে ঘটনার সাথে সাথে থানার ওসি-তদন্তের নেতৃতে একটি টিম কাজ করছে। 

জুডোর জাতীয় দলের কোচ আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, প্রিয়াংকা আক্তার খুব মেধাবী ছিলেন। একই সাথে তিনি ভালো খেলোয়াড়ও ছিলেন। তিনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকপ্রাপ্ত একজন খেলোয়াড়। তার বাম হাতের একটি আঙুল বাঁকা থাকার কারণে গতকাল বৃহস্পতিবার অপারেশনের জন্য গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ অপারেশন থিয়েটারে ঢোকানোর পর চিকিৎসকরা বের হয়ে বলেন রোগীর অবস্থা খারাপ।

তিনি বলেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, রোগীকে অ্যানেস্থেসিয়া দেয়া হয়েছিল। হয়তো অ্যানেস্থেসিয়ার মাত্রা বেশি ছিলো এ কারণে রোগী সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যান। কিন্তু হাতের আঙুলের ছোট্ট একটি নরমাল অপারেশনের জন্য কীভাবে তিনি মারা যাবেন- প্রশ্ন রাখেন তিনি।


অভিযোগের বিষয়ে গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইকরাম হোসেন বলেন, অপারেশনটি করেন বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক ডা. আর আর কৈরী। তিনি দেশের একাধারে জনপ্রিয় ও অভিজ্ঞ চিকিৎসক। হাতের আঙুলের ছোট্ট একটি অপারেশন ছিলো। এ অপারেশন করার আগে রোগীর ফিটনেসসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অপারেশনের আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পরে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এখনো তিনি হাসপাতালে বসে আছেন ও অনুতপ্ত বলে জানান তিনি।