বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বৃষ্টির পর ম্যাচ ফিরছে ৪২ ওভারে


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-09-21 16:46:30
বৃষ্টির পর ম্যাচ ফিরছে ৪২ ওভারে

মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে থেকেই রোদ-বৃষ্টির লুকোচুরি চলছিল। তারপরও সময়মতো টস হয়, খেলাও শুরু হয়। কিন্তু বেশিক্ষণ চালানো যায়নি ম্যাচ।

৪.৩ ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। তবে স্বস্তির খবর হলো, প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা। 

তবে দুই ঘণ্টার মতো খেলা বন্ধ থাকায় ওভার কাটা পড়েছে এরই মধ্যে। ৮ ওভার করে কাটা যাবে দুই ইনিংসে। অর্থাৎ ৫০ ওভারের বদলে এখন ৪২ ওভারের ম্যাচ হবে।

মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

শুরু থেকেই কিউইদের চাপে রাখেন দুই পেসার মোস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব। মোস্তাফিজ ৪.২ ওভারে ২টি উইকেট, একটি মেইডেনসহ দিয়েছেন মাত্র ১১ রান।

বৃষ্টির পর মুস্তাফিজকে চার মেরে শুরু করেছিলেন ফিন অ্যালেন। তবে পরের ওভারে ফিরে প্রতিশোধ নিলেন এই বাঁহাতি পেসার। লেগ স্টাম্পের ওপর মুস্তাফিজের করা রাইজিং ডেলিভারীতে টেনে খেলতে গিয়ে এজ হয় অ্যালেনের। উইকেটের পেছনে দুর্দান্ত ড্রাইভে সেটা তালুবন্দি করেন নুরুল হাসান সোহান। ৯ রান করা অ্যালেনকে ফিরিয়ে কিউই শিবিরে প্রথম আঘাত হানলেন মুস্তাফিজ।

নিউজিল্যান্ডের স্কোরঃ ২১/২ (ওভার : ৯.১) 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম