বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপে বাংলাদেশ দলের পরামর্শক শ্রীরাম


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-09-21 14:57:15
বিশ্বকাপে বাংলাদেশ দলের পরামর্শক শ্রীরাম

গত বছর এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন সাবেক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এরপর থেকে  বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের।

এবার, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গৌহাটিতে বিশ্বকাপের একদম প্রস্তুতি ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২৭ সেপ্টেম্বর গৌহাটি যাবেন সাকিব আল হাসানরা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।

সেখান থেকে দল যাবে ধর্মশালায়। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।

গত বছর টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে টেকনিক্যাল পরামর্শক হিসেবে যোগ দেন শ্রীরাম। তখন কেবল তাকে টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করার দায়িত্ব দেয়া হয়। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে দলের সঙ্গে কাজ করেছেন এই কোচ।

এর আগে ২০২২ এশিয়া কাপের আগে টি-টোয়েন্টিতে টেকনিক্যাল পরামর্শক হিসেবে যোগ দেন শ্রীরাম। তার অধীনেই অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ।

শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। এখন নিয়মিত কাজ করছেন আইপিএলের দলগুলোর সঙ্গেও। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম