বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

কোয়ার্টারে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হংকং


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-09-20 17:47:45
কোয়ার্টারে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হংকং

এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন চীনের হাংজুতে। ২২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে পদকের মিশন শুরু হবে নিগার সুলতানা জ্যোতিদের।

চীন যাওয়ার পর থেকে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। প্রতিপক্ষ পেয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীরা, খেলবে হংকংয়ের বিপক্ষে।

আজ (বুধবার) হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে কোয়ার্টার ফাইনালে ওঠার কোয়ালিফাইং ম্যাচে হংকং ১৮০ রানের বিশাল ব্যবধানে মঙ্গোলিয়াকে হারিয়ে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আগামী ২২ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। গ্রুপ পর্বে হংকং হেরেছিল মালয়েশিয়ার কাছে। অন্যদিকে ১৫ রানে অলআউট হয়ে মঙ্গোলিয়া ১৭২ রানে হেরেছিল ইন্দোনেশিয়ার কাছে।

নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার) ভারত-মালয়েশিয়ার ম্যাচ দিয়ে। ভারত-মালয়েশিয়া ও বাংলাদেশ-হংকং ম্যাচের দুই বিজয়ী মুখোমুখি হবে সেমিফাইনালে।

আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পকিস্তান খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে, পরের দিন তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনাল খেলবে ২৪ সেপ্টেম্বর।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম