বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : ক্রীড়া

আফগান নারীদের খেলায় নিষেধাজ্ঞা


DhakaReport24.com || 2021-09-09 22:56:15
আফগান নারীদের খেলায় নিষেধাজ্ঞা



চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। তবে বাতিল হয়ে যেতে পারে আফগানদের সেই ঐতিহাসিক টেস্টটি।

সম্প্রতি আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিয়েছে তালেবান খবর রটেছে, তালেবানের শাসনামলে ক্রিকেটসহ নারীদের সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করা হবে। আর যদি এমনটা হয়, তাহলে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে সিএ। দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাকসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা, আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধের বিপক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাপী নারী ক্রিকেট ছড়িয়ে দেয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো, খেলাধুলা সবার জন্য এবং আমরা সব পর্যায়ে নারীদের খেলা সমর্থন করি।’

‘সাম্প্রতিক খবর অনুযায়ী, আফগানিস্তানে যদি নারী ক্রিকেট সমর্থন না পায়, তাহলে অস্ট্রেলিয়ার সামনে আফগানিস্তান ক্রিকেট দলকে স্বাগত না জানানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা অস্ট্রেলিয়ান ও তাসমানিয়ান সরকারকে এ বিষয়ে সমর্থন দেয়ায় ধন্যবাদ জানাই।’