রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্যাটিং অনুশীলনে শুরু করলেন তামিম


DhakaReport24.com || 2023-08-20 17:44:00
ব্যাটিং অনুশীলনে শুরু করলেন তামিম

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে শেষবার দেখা গিয়েছিল আফগানিস্তান সিরিজে। প্রথম ওয়ানডে খেলেই নিয়েছিলেন অবসর। যদিও সেটা ভেঙে আবার তিনি ফিরেছেন। তবে ছেড়ে দিয়েছেন জাতীয় দলের অধিনায়কত্ব। এশিয়া কাপ ও বিশ্বকাপে তাকে তাই দেখা যাবে না অধিনায়ক হিসেবে।

গত বছরের নভেম্বর থেকে চোটে ভুগছিলেন তামিম। কোমরের ডিস্কে চোট ধরা পড়েছে তার। লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে আবারো দেশে ফিরে আসেন তামিম। দেশে ফিরে কিছুদিন ছিলেন বিশ্রামে। এরপর ওয়ার্ম আপ করে ফিটনেসের কাজ শুরু করেছিলেন তামিম। বাকি ছিল কেবল ব্যাটিং অনুশীলন করা। সেই ব্যাটিং অনুশীলনেও আজ দেখা গেল তাকে।

রবিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। দুপুর আড়াইটা নাগাদ ব্যাট করতে নেমে প্রায় মিনিট বিশেকের মতো অনুশীলন করেন তারকা এই ওপেনার। এ সময় নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।

প্রথম দিনে অবশ্য থ্রোয়ারের বল খুব বেশি গতির দেখা যায়নি। তবে সব বলকেই বেশ সাবলীল ভাবেই সামলাতে দেখা গেছে তামিমকে। ব্যাটিং অনুশীলন শেষে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তামিম চলে যান মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে।

মূল মাঠে গিয়ে নতুন করে বিসিবির সঙ্গে যুক্ত হওয়া পুনর্বাসন কেন্দ্রের প্রধান কিরন থমসকে নিয়ে খানিকক্ষণ রানিং করেন তামিম। এ ছাড়া থমস তাকে বেশ কিছু শারীরিক চর্চাও দেখিয়ে দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম