বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

আফগানদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা


DhakaReport24.com || 2023-08-19 17:30:30
আফগানদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি হোম ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য আজ (শনিবার) জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩২ জনের প্রাথমিক এই স্কোয়াডে সাফের দলে থাকা ফুটবলারদের সঙ্গে আরও ৯ জনকে ডাকা হয়েছে। 

ঘোষিত দলে নতুন মুখদের মধ্যে অন্যতম দীপক রায়। আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এএফসি কাপে খেলে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্তমানে আর্জেন্টিনায় রয়েছেন। তার সম্পর্কে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‌‘আশা করি শেষ সপ্তাহে তাকে পাওয়া যেতে পারে।’

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাই। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে এবং দলও থাকবে নিকটবর্তী হোটেলে।’

এরপর ম্যাচের ভেন্যুও কিংস অ্যারেনায় হওয়ার ইঙ্গিত দিলেন কাজী নাবিল, ‘কিংসের অনুমোদনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারাও কিংস অ্যারেনায় অনুশীলন করবে।

৩২ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : 

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহিদুল ইসলাম, মিতুল মারমা ও পাপু হোসেন।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারেক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দীন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইসা ফয়সাল ও মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার : সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড : রাকিব হোসাইন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজিব, সারওয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইবরাহিম। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম