বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ


DhakaReport24.com || 2021-08-09 21:47:45
৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ


৪-১ এ অস্ট্রিলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়। মিলিত চেষ্টায় লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। সেটাতে যথেষ্টর বেশি বলে প্রমাণ করলেন বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। ব্যাট-বলে-ফিল্ডিংয়ে নিজেদের মেলে ধরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
৬০ রানের জয়

অস্ট্রেলিয়াকে ৬২ রানে থামিয়ে টি-টোয়েন্টি রানের দিক থেকে নিজেদের দ্বিতীয় বড় জয় পেল বাংলাদেশ।

রেকর্ড এখনও আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালে বেলফাস্টে তাদের ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে রানের দিক থেকে এটি অস্ট্রেলিয়ার পঞ্চম বড় পরাজয়। সবচেয়ে বড় হারটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে সাউথ্যাম্পটনে অস্ট্রেলিয়া হেরেছিল ১০০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২২/৮ (মেহেদি ১৩, নাঈম ২৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, সোহান ৮, আফিফ ১০, মোসাদ্দেক ৪*, সাইফ ০, মুস্তাফিজ ০*; টার্নার ২-০-১৬-১, অ্যাগার ৪-০-২৮-১, জ্যাম্পা ৪-০-২৪-১, এলিস ৪-০-১৬-২, ক্রিস্টিয়ান ৪-০-১৭-২, সোয়েপসন ২-০-১৪-০)

অস্ট্রেলিয়া: ওভারে ৬২ (ক্রিস্টিয়ান ৩, ওয়েড ২২, মার্শ ৪, ম্যাকডারমট ১৭, কেয়ারি ৩, হেনরিকেস ৩, টার্নার ১, অ্যাগার ২, এলিস ১, সোয়েপসন ১*, জ্যাম্পা ৪; মেহেদি ৩-০-২০-০, নাসুম ২-০-৮-০, সাইফ ৩-০-১২-৩, সাকিব ৩.৪-১-৯-৪, মাহমুদউল্লাহ ১-০-৯-০)